Advertise top
আদালত-অপরাধ

এইচএসসি পরীক্ষার্থীদের ভর্তির পথে বাধা কাটল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম    

এইচএসসি পরীক্ষার্থীদের ভর্তির পথে বাধা কাটল
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন। সংগৃহীত

হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে ২০২৬ সালের এইচএসসি উত্তীর্ণদের ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই।

 

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার, ২৩ নভেম্বর এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছিল হাই কোর্ট।

 

একটি রিট পিটিশনের প্রেক্ষাপটে হাই কোর্ট গত ১৮ নভেম্বর এ আদেশ দেয়। এর বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এখন নিজস্ব আইন ও নিয়মে ভর্তি কার্যক্রম চালাতে পারবে। তিনি আরও বলেন, ২০২৬ সালের এইচএসসি উত্তীর্ণদের ভর্তি পরীক্ষা নিতে “আর বাধা থাকলো না”।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal