Advertise top
ক্রিকেট

সেঞ্চুরিয়নে বৃষ্টিতে টসই হয়নি

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম    

সেঞ্চুরিয়নে বৃষ্টিতে টসই হয়নি
বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের টস বিলম্বিত হয়েছে। বিসিবি

সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস হয়নি।

 

সেঞ্চুরিয়নে সোমবার, ২৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ সময় বেলা দুইটায় শুরুর কথা ছিল। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। মাঠকর্মীরা মূল পিচ ও বোলারদের রান-আপ ঢেকে রাখেন।

 

আম্পায়াররা ছাতা মাথায় মাঠে নেমে অবস্থা দেখেন। পিচ থেকে তখনও কাভার সরানো হয়নি। বৃষ্টি না থামায় প্রথম দিনের মধ্যাহ্নভোজের ঘোষণাও নির্ধারিত সময়ের একটু আগে চলে আসে।

 

এর মধ্যে একবার বৃষ্টি থামে এবং কাভার সরানোর কাজ শুরু হয়। ক্রিকইনফো জানায়, কিছুক্ষণ পরই আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টি থামলে কাভার সরে যায়। বাংলাদেশ সময় পাঁচটায় আম্পায়াররা আবার মাঠ দেখবেন।

 

দিনজুড়েই সেঞ্চুরিয়নে বৃষ্টির পূর্বাভাস আছে। ছোটখাটো ঝড়ের আশঙ্কাও রয়েছে।

 

এই টেস্টে মুশফিক খেলছেন না। তার না থাকায় বাংলাদেশ চার পেসার নিয়ে নামবে কি না, তা নিয়ে আলোচনা ছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal