Advertise top
নির্বাচন

ইউপি তফসিলের আগে দলগুলোর সঙ্গে বসছে ইসি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম    

ইউপি তফসিলের আগে দলগুলোর সঙ্গে বসছে ইসি
নির্বাচন কমিশন ভবন, ঢাকা। সংগৃহীত

প্রথম ধাপের ইউপি ভোটের আগে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি।

 

নিবন্ধিত দলগুলোর সঙ্গে এ সংলাপ হবে তিন দিনের। কর্মকর্তারা জানান, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এটি শুরু হতে পারে। সংলাপ ২৯ বা ৩০ নভেম্বর শুরু করার কথা ভাবছে কমিশন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব দলের সঙ্গে সংলাপ হয়েছিল, এবারও তাদের ডাকা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, পরে নিবন্ধন পাওয়া দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। ভোটের প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি।

 

ইউপি নির্বাচন হবে পাঁচ ধাপে। মোট ৫০৮ উপজেলার ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রথম ধাপের ভোটের দিন ২১ জানুয়ারি নির্ধারিত আছে।

 

দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল হবে। চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

 

ভোটের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। কর্মকর্তাদের ভাষ্য, তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে আসতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তারা তা ঘোষণা করবেন।

 

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। এর মধ্যে আইনশৃঙ্খলা নিয়েও একটি সভা হবে। কমিশন দলগুলোর কাছে সহায়তা চাইবে।

 

মাছউদ বলেন, সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমান জরুরি। প্রার্থীদের আচরণবিধি মানতে হবে বলেও তিনি জানান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal