বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধিদল।
চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে সোমবার, ২৩ নভেম্বর দুপুরে বৈঠকটি হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানান। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এ বৈঠক হলো।
নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে রবিবার, ২২ নভেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন। বৈঠকে আরও ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৈঠক শেষে এনসিপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন