Advertise top
ধর্ম

হজের নিবন্ধন বাতিল এড়ানোর সময়সীমা ১০ ডিসেম্বর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম    

হজের নিবন্ধন বাতিল এড়ানোর সময়সীমা ১০ ডিসেম্বর
হজযাত্রী। ফাইল ছবি

প্রাথমিক নিবন্ধন বাতিল এড়াতে ২০২৭ সালের হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ জমা দিতে হবে।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা রবিবার, ২২ নভেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। সরকারি ও বেসরকারি, দুই ব্যবস্থাপনাতেই যাদের প্রাথমিক নিবন্ধন হয়েছে, তারা এর আওতায় পড়বেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর পঞ্চম অনুচ্ছেদের ছয় নম্বর নির্দেশনা অনুযায়ী এ সময়সীমা ঠিক হয়েছে।

 

নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ না করলে সংশ্লিষ্ট যাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাই মন্ত্রণালয় সবাইকে সময়মতো অর্থ জমা দিতে অনুরোধ করেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal