Advertise top
বরিশাল

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম    

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
বরিশাল কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি।

বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি সুলতান হাওলাদার (৬৪) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

 

কারাগারের জেলার আবু ইউসুফ জানান, হাসপাতালে বৃহস্পতিবার, ৮ অক্টোবর সকাল আটটার দিকে সুলতানের মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

 

সুলতান বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে। জেলারের তথ্য অনুযায়ী, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত তাঁকে ফাঁসির আদেশ দেয়। তখন থেকেই তিনি এই কারাগারে ছিলেন।

 

জেলার জানান, নিয়ম অনুযায়ী সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, মামলার বিস্তারিত তথ্য কারা কর্তৃপক্ষের কাছে আসেনি। তাই কোন হত্যাকাণ্ডে সুলতানের সাজা হয়েছিল, তা তাঁর জানা নেই।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal