বরিশাল নিউজ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বরিশালে আইনজীবী সজল কুমার চক্রবর্তী নিহত হয়েছেন। মন্দির থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন বাইকের দুই আরোহী।
বরিশাল নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরের সামনে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতের সহকর্মী ও পুলিশ জানান, সজল সকালে বাসা থেকে বের হয়ে মন্দিরে যান। সেখান থেকে বের হতেই দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে সজল এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। মন্দিরের আশপাশের লোকজন ও পুলিশ তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। সকাল আটটা ৫ মিনিটে সজলের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন