Advertise top
ঝালকাঠি

ঝালকাঠিতে বিশ্ব বসতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম    

ঝালকাঠিতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা। বরিশাল নিউজ, ঝালকাঠি

ঝালকাঠিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। বক্তারা নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ওপর জোর দেন।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সোমবার, ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

 

র‍্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মো. শাহাদাত হোসেন ও সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির। এ ছাড়া ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মো. মাহামুদুল্লা ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আক্কাস সিকদার। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত নগরায়ণের ওপরও তাঁরা গুরুত্ব দেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal