Advertise top
আদালত-অপরাধ

নলছিটিতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম    

নলছিটিতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
হামলায় ক্ষতিগ্রস্থ পুলিশের গাড়ি। বরিশাল নিউজ ডটকম

গ্রেপ্তারি পরোয়ানা থাকা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটিতে।

 

নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় রবিবার, ৮ নভেম্বর দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ।

 

পুলিশ জানায়, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশের একটি দল তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। নিয়ে যাওয়ার সময় তার তিন ভাইসহ স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ। তারা সিরাজকে ছিনিয়ে নেন।

 

হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি পিকআপ ভ্যান।

 

ওসি জানান, সিরাজ মোল্লাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal