Advertise top
ঝালকাঠি

সার বিতরণে অনিয়ম সহ্য হবে না

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম    

সার বিতরণে অনিয়ম সহ্য হবে না
ঝালকাঠিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভায। বরিশাল নিউজ ডটকম

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছাতে ঝালকাঠিতে আরও ৩৫ ডিলার নিয়োগ হয়েছে। জেলায় এখন মোট সার ডিলার ৬৯ জন।

 

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেষে নতুন ৩৫ ডিলারের সঙ্গে চুক্তি সই হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার, ৩ নভেম্বর বেলা ১১টায় সভাটি হয়।

 

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাসসহ কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার ডিলাররা।

 

সভায় জেলার সার ও বীজের সরবরাহ, বিতরণব্যবস্থা এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

জেলা প্রশাসক বলেন, কৃষকের কাছে সময়মতো ও ন্যায্য দামে সার পৌঁছে দিতে ডিলারদের দায়িত্বশীল হতে হবে। সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট বা হয়রানি সহ্য করা হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal