Advertise top
বরগুনা

বরগুনায় শুরু হলো ৫ দিনের ভ্রাম্যমাণ বইমেলা

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম    

বরগুনায় শুরু হলো ৫ দিনের ভ্রাম্যমাণ বইমেলা
বরগুনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হওয়া ভ্রাম্যমাণ বইমেলা। বরিশাল নিউজ, বরগুনা

বরগুনায় শুরু হয়েছে পাঁচ দিনের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। আয়োজন হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে।

 

মেলার আয়োজক বিশ্বসাহিত্য কেন্দ্র। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী চলা ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবেরই অংশ এটি। বাসস জানায়, পাঁচ দিনের এই আয়োজন ৩ থেকে ৭ অক্টোবর চলবে।

 

উদ্বোধনী অনুষ্ঠান শনিবার, ৩ অক্টোবর দুপুর ১২টায় শিল্পকলা একাডেমি চত্বরে হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল।

 

মেলার স্টল প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে বরগুনা জেলা প্রশাসন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal