Advertise top
বরগুনা

বিষখালীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম    

বিষখালীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বরগুনার বিষখালী নদীর বড়ইতলা ফেরিঘাট এলাকা। ফাইল ছবি

বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে স্রোতে নিখোঁজ আট বছর বয়সী শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার হয়েছে।

 

ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার, ৮ নভেম্বর সকালে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

 

শিশুটি শুক্রবার, ৬ নভেম্বর দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকায় ঘুরতে গিয়েছিল। নদীতে গোসলে নামলে তীব্র স্রোতে সে ডুবে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দেন।

 

বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক জানান, পটুয়াখালী থেকে ডুবুরি ইউনিট এনে ওই দিন বিকাল চারটা থেকে উদ্ধার অভিযান চালানো হয়। দুই দিনের চেষ্টার পর মরদেহ পাওয়া যায়।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal