বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে পালিয়েছেন। হামলার কারণ এখনো জানা যায়নি।
উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়ে শুক্রবার, ২৭ নভেম্বর ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে কার্যালয়ের সামনে থামেন। তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা সিঁড়িতে ছুড়ে মারেন। বিস্ফোরণের পর দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যান।
এ ঘটনায় কেউ হতাহত হননি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি আরও জানান, উপজেলার গ্রামীণ ব্যাংকের অন্যান্য শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন