Advertise top
বিদেশ

ট্রাম্পের ‘বন্ধু’ মন্তব্যে জেলেনস্কির আপত্তি

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম    

ট্রাম্পের ‘বন্ধু’ মন্তব্যে জেলেনস্কির আপত্তি
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের করমর্দন। সংগৃহীত

শান্তি আলোচনায় আরও অগ্রগতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে ট্রাম্পের ‘বন্ধু’ বলাকে তিনি অদ্ভুত মনে করছেন।

 

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কিয়েভ থেকে এ কথা বলেন জেলেনস্কি। এপেক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি সেই মন্তব্যকে ‘অদ্ভুত’ বলেন।

 

জেলেনস্কি বলেন, ‘‘সে আগ্রাসী ও খুনি। সে কখনো বন্ধু হতে পারে না।’’ তার ভাষ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু বললে যা হতো, এটি তারই মতো।

 

ইউক্রেনের প্রেসিডেন্টের আহ্বান, যুক্তরাষ্ট্র যেন নিজের ক্ষমতা ও মর্যাদা কাজে লাগিয়ে মস্কোর ওপর চাপ বাড়ায়। তার মতে, আগ্রাসীর প্রতি নিরপেক্ষ থাকলে ভুক্তভোগী ও আগ্রাসী, দুই পক্ষকেই সমর্থন করা হয়।

 

এর মধ্যে রাশিয়ার হামলা চলছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বারবার আঘাত আসায় আসন্ন শীত নিয়ে উদ্বেগ বাড়ছে। গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য এসেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal