Advertise top
ভোলা

ভোলায় কূপ খননের লড়াইয়ে চীন-রাশিয়া

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম    

ভোলায় কূপ খননের লড়াইয়ে চীন-রাশিয়া
ভোলার একটি গ্যাসকূপের খনন এলাকা। ফাইল ছবি

জাতীয় গ্রিডে গ্যাস পাঠানো না গেলেও ভোলার কূপ খননের কাজ পেতে রাশিয়ার গ্যাজপ্রম ও চীনের সিনোপেক তৎপর হয়েছে।

 

বাপেক্স সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১০টি কূপ খনন হয়েছে। সবগুলোতেই গ্যাস মিলেছে। প্রতিটি কূপ থেকে দিনে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব।

 

তবে আগের নয়টির মধ্যে ছয়টি থেকে সীমিত পরিসরে গ্যাস তোলা হয়। প্রসেস প্ল্যান্ট না থাকায় বাকি তিনটি বন্ধ রয়েছে। ভোলায় গ্যাসের সর্বোচ্চ চাহিদা ৭৫ মিলিয়ন ঘনফুটের বেশি নয় বলে জানান সুন্দরবন গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুর রহমান।

 

আগের সরকারের আমলে গ্যাজপ্রম বিনা দরপত্রে কূপ খননের কাজ পায়। প্রতিটি কূপে খরচ পড়ে প্রায় ২১৬ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার সেই কার্যক্রম বাতিল করে দরপত্র ডাকে। দরপত্রে সিনোপেক পাঁচটি কূপের কাজ পায় ৯০৭ কোটি ২৮ লাখ টাকায়।

 

বাপেক্সের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুর রউফ জানান, প্রতিটি কূপের খরচ পড়ছে ১৮১ কোটি টাকা। গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি হলে ৩১১ কোটি টাকা দিতে হতো।

 

এখন গ্যাজপ্রম সরকারি পর্যায়ের (জি-টু-জি) আলোচনায় কাজ পেতে চাইছে। রাশিয়ার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে। চিঠিতে আগে দেওয়া কিছু প্রস্তাবের কথাও আছে। এর মধ্যে রয়েছে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ, ভোলা-বরিশাল গ্যাস পাইপলাইন ও মিনি এলএনজি প্ল্যান্ট।

 

জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ বলেন, রাষ্ট্র যেখানে সাশ্রয়ী দামে পাবে, কাজ তাদেরই দেওয়া উচিত।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal