বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ হাজার কোটি টাকার প্রকল্প ভাবছে সরকার।
প্রস্তাবিত প্রকল্পের নাম ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’। এর প্রাথমিক পরিকল্পনা তৈরি হচ্ছে। বিশ্বব্যাংকের কাছে ১০ কোটি ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। প্রকল্পে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাত এক কাঠামোয় আসবে।
প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ জানান, অর্থায়ন, ব্যয়ের খাত ও কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় প্রকল্পের আকার বদলাতে পারে। এখন কারিগরি নোট তৈরির কাজ চলছে। প্রধান বাস্তবায়নকারী সংস্থা হতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘পার্টনার’ কর্মসূচির ধারাবাহিকতায় এ উদ্যোগ। জিডিপিতে কৃষি খাতের অবদান ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে কাজ করেন।
প্রথম পর্যায়ে চারটি উপাদান রাখার পরিকল্পনা আছে। উৎপাদনশীল অংশীদারিত্বে প্রস্তাবিত ব্যয় ২২ কোটি ৫০ লাখ ডলার। ডিজিটাল অবকাঠামোয় সাড়ে সাত কোটি, পণ্যের উৎস শনাক্তকরণে তিন কোটি এবং প্রকল্প ব্যবস্থাপনায় দুই কোটি ডলার প্রস্তাব করা হয়েছে। এতে প্রথম পর্যায়ের মোট ব্যয় দাঁড়াচ্ছে ৩৫ কোটি ডলার।
দ্বিতীয় পর্যায়ে ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন