Advertise top
ঝালকাঠি

ঝালকাঠিতে দখলমুক্ত জমিতে মিনিপার্ক

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম    

ঝালকাঠিতে দখলমুক্ত জমিতে মিনিপার্ক
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান । বরিশাল নিউজ ডটকম

সরকারি জমি দখলমুক্ত করে মিনিপার্ক গড়তে ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে ১৭টি স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ।

 

গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার কর্মীরা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে অভিযান শুরু করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম। প্রথম দিনেই ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

 

গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হাদিসুর রহমান জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভাগের অধীনে থাকা অন্য সরকারি জমিও দখলমুক্ত করা হবে বলে তিনি জানান। অভিযানের আগে দখলদারদের চিঠি দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে বলা হয়েছিল। অনেকেই নিজেদের মালামাল সরিয়ে নেন।

 

স্থানীয়দের প্রত্যাশা, দখলমুক্ত জায়গায় পার্ক হলে শিশু-কিশোর থেকে সব বয়সী মানুষ অবসর কাটানোর সুযোগ পাবেন। এলাকাটি বিনোদন ও স্বস্তির জায়গা হয়ে উঠতে পারে বলেও তারা আশা করছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal