Advertise top
বরিশাল

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪ পদে চাকরি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম    

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪ পদে চাকরি
বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল। ফাইল ছবি

বরিশাল বিভাগের স্থায়ী বাসিন্দারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ পাচ্ছেন। চারটি পদে ১১ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

 

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। কর্মস্থল বরিশাল। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে স্থায়ী ঠিকানা বরিশাল বিভাগে না হলে আবেদন করা যাবে না।

 

পদগুলো হলো:

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৫ জন)

অফিস সহায়ক (৩ জন)

নিরাপত্তা প্রহরী (১ জন)

পরিচ্ছন্নতাকর্মী (২)

 

আগ্রহীরা ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদনের শেষ সময় ২৪ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত নির্ধারিত রয়েছে। আবেদন করতে হবে কার্যালয়ের টেলিটক পোর্টাল divcombsl.teletalk.com.bd-তে।

 

পদসংখ্যা ও আবেদনের যোগ্যতা বিস্তারিত দেখতে পারবেন এখানে: http://divcombsl.teletalk.com.bd/docs/20261125.pdf 

 

প্রার্থীর বয়স ২৫ নভেম্বর পর্যন্ত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

 

আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি ও ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

পরীক্ষার ফি দিতে হবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। প্রথম পদের জন্য ফি ১১২ টাকা। দ্বিতীয় থেকে চতুর্থ পদের জন্য ফি ৫৬ টাকা। এই ফি অফেরতযোগ্য এবং নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal