Advertise top
আদালত-অপরাধ

আগৈলঝাড়ায় মন্দিরে চুরি, ক্ষতি লক্ষাধিক টাকার মালামাল

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম       

আগৈলঝাড়ায় মন্দিরে চুরি, ক্ষতি লক্ষাধিক টাকার মালামাল
আগৈলঝাড়ায় মন্দিরে চুরি। বরিশাল নিউজ ডটকম

আগৈলঝাড়ার একটি মন্দিরে চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি নিখিল দাস ।  চোরেরা নগদ টাকা ও পূজার উপকরণ  নিয়ে গেছে।

 

গৈলা ইউনিয়নের পতিহার সর্বজনীন শীতলা ও কালী মন্দিরে রবিবার, ১৮ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা লোহার দরজার রড ভেঙে ভেতরে ঢুকে স্টিলের ট্রাংক ভাঙে।

 

স্থানীয় বাসিন্দা মিলন দত্ত পূজা দিতে গিয়ে সকালে ভাঙা দরজা ও ট্রাংক দেখতে পান। তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

 

মন্দিরের সভাপতি নিখিল দাস জানান, মন্দিরটি সড়কের পাশে এবং কাছে কোনো বসতি নেই। চুরি হওয়া জিনিসের মধ্যে আছে নগদ টাকা, ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, কাঁসা ও পিতলের কলসি, থালা, বাটি, গ্লাস, প্রদীপ এবং দানবাক্সের টাকা। তার দাবি, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।

 

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal