Advertise top
ধর্ম

প্রতিবেশী দেশে কেন যাবেন, এখানে ভালো থাকবেন: বিভাগীয় কমিশনার

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম       

প্রতিবেশী দেশে কেন যাবেন, এখানে ভালো থাকবেন: বিভাগীয় কমিশনার
মঠবাড়িয়ার রাজমন্দির পূজামণ্ডপে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। বরিশাল নিউজ ডটকম

দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় মণ্ডপ ঘুরে দেখেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ । তিনি প্রতি মণ্ডপে চালের বরাদ্দ বাড়ার কথা জানান।

 

বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ রবিবার, ১৮ অক্টোবর রাতে গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের রাজমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপটি চিকিৎসক সুদীব হালদারের বাড়িতে অবস্থিত। সেখানে তিনি দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

মতবিনিময়ে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা কেন এই দেশ ছেড়ে প্রতিবেশী দেশে যাবেন? এখানে ভালো থাকবেন।"

 

তিনি জানান, আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল দেওয়া হতো। এখন দেওয়া হচ্ছে ৬০০ কেজি। আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নির্দেশনা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

আমাদের প্রতিনিধি জানান, মঠবাড়িয়ায় এ বছর ৭৯টি মণ্ডপে পূজা হচ্ছে। অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি ও মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal