বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

গত নয় মাসে সরকারি স্বাস্থ্য খাতে মোট তিন হাজার ৫০৩টি পদ সৃষ্টি হয়েছে। বরিশাল, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও খুলনার শিশু হাসপাতালের জন্য রাখা হয়েছে এর মধ্যে এক হাজার ৪৪০টি।
কিডনি ডায়ালাইসিস সেন্টারের জন্য ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ৬১৬টি পদ সৃষ্টি হয়েছে। ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি ও ডায়ালাইসিস সেন্টারের জন্য রয়েছে ৩৯০টি পদ।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ৩৩৬টি এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ২০৬টি পদ সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পদ ২৪৬টি।
পদ সৃজনের সংকলিত তালিকায় দেখা যায়, চিকিৎসক, নার্স, কারিগরি ও প্রশাসনিক জনবলসহ বিভিন্ন শ্রেণির পদ রয়েছে। দ্বিতীয় শ্রেণির নার্সিং পদ এক হাজার ১৩৯টি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, পদগুলোতে নিয়োগ হলে সরকারি হাসপাতালের দীর্ঘদিনের জনবল সংকট কমবে। তার মতে, জেলা ও উপজেলায় সেবা বাড়লে জটিল রোগের জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন