Advertise top
রাজনীতি

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম    

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
সাঈদ খোকন। সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

এসআরবি-১-এর সদস্যরা মঙ্গলবার, ১৭ নভেম্বর সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করেন। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে অন্তত ২৭টি মামলা রয়েছে বলে তারা জেনেছেন। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

 

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম হস্তান্তরের কথা নিশ্চিত করেন। তার ভাষ্য, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা আছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal