Advertise top
বিদেশ

এপস্টিনের মৃত্যু নিয়ে নতুন দাবি

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম    

এপস্টিনের মৃত্যু নিয়ে নতুন দাবি
জেফরি এপস্টিন। সংগৃহীত

ময়নাতদন্তের নথি নতুন করে বিশ্লেষণ করে একদল গবেষক বলেছেন, জেফরি এপস্টিনকে হত্যা করা হয়েছিল।

 

লন্ডনে সোমবার, ১৬ নভেম্বর উপস্থাপিত এক গবেষণাপত্রে এ দাবি করা হয়। গবেষক দলে আছেন ফরেনসিক মেডিসিন এপিডেমিওলজির গবেষক মাইকেল ফ্রিম্যান। আছেন সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির অধ্যাপক ও ফরেনসিক প্যাথলজিস্ট আন্দেরস এরিকসন। আরেকজন কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ইতিয়েল দ্রোর।

 

গবেষকদের দাবি, এপস্টিনের শরীরের আঘাত মারধর ও ধস্তাধস্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গলার দাগ পেছন থেকে শ্বাসরোধের ঘটনার সঙ্গেই বেশি মেলে বলেও তারা মনে করেন।

 

নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের একটি সেলে ২০১৯ সালের ১০ আগস্ট এপস্টিনের মরদেহ পাওয়া যায়। আত্মহত্যা ঠেকাতে তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় মৃত্যুকে আত্মহত্যা বলে সিদ্ধান্ত দিয়েছিল। সিএনএনকে দেওয়া বিবৃতিতে কার্যালয়টি জানিয়েছে, তারা সেই সিদ্ধান্তে ‘অটল’।

 

ফ্রিম্যান নিউইয়র্ক টাইমসকে বলেন, কে এপস্টিনকে হত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে তার ধারণা নেই। তিনি জানতে চান, তদন্ত ও ময়নাতদন্তে কী উপেক্ষিত হয়েছে।

 

এপস্টিন কিশোরীদের যৌন নির্যাতনের অপরাধে দণ্ডিত হয়েছিলেন। মৃত্যুর কারণ অনুসন্ধানে আগে তদন্ত করেছে এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়। গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ এপস্টিন-সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal