Advertise top
রাজনীতি

গোপালগঞ্জে টহল বৃদ্ধি; পরিস্থিতি শান্ত

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম    

গোপালগঞ্জে টহল বৃদ্ধি; পরিস্থিতি শান্ত
গোপালগঞ্জ শহরে টহল দিচ্ছে বিজিবির সাঁজোয়া যান। সংগৃহীত

ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে টহল বাড়িয়েছে বিজিবি ও পুলিশ। শহরে এখন পরিস্থিতি স্বাভাবিক।

 

গোপালগঞ্জে মঙ্গলবার, ১৭ নভেম্বর সকাল থেকে বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থানে আছে। গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান টহল দিচ্ছে।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো মহড়া দুপুর পর্যন্ত শহরে দেখা যায়নি। দোকানপাট খোলা আছে। দূরপাল্লার বাসসহ আন্তজেলা পরিবহনও চলছে।

 

মোটরসাইকেলচালক রুবেল মুন্সী বলেন, টহল কিছুটা বেশি মনে হচ্ছে। তাই তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হয়েছেন।

 

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিক্ষোভ করেন। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।

 

টুঙ্গিপাড়ায় ওই দিন সন্ধ্যায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকান ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

 

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সোমবার, ১৬ নভেম্বর বিকেলে সংবাদ সম্মেলনে জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে। তিনি সবাইকে শান্ত থাকতে ও গুজবে কান না দিতে বলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal