Advertise top
বাংলাদেশ

ওয়াই আকৃতিতে হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম    

ওয়াই আকৃতিতে হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু
সম্ভাব্য দ্বিতীয় পদ্মা সেতু এলাকা। সংগৃহীত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে। নির্মাণের দায়িত্বে আছে সেতু বিভাগ।

 

সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ সরকারের নীতিগত সিদ্ধান্ত। সম্ভাব্যতা সমীক্ষা শেষে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি হবে। তখন পথ, নকশা ও ব্যয় জানা যাবে।

 

সমীক্ষার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত ২৮ সেপ্টেম্বর। মেয়াদ ১২ মাস, চুক্তিমূল্য ১৮ কোটি ৫৯ লাখ টাকা। খরচ বহন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রতিবেদন জমার লক্ষ্য আগামী বছরের সেপ্টেম্বর।

 

বর্তমানে যমুনা সেতু দিয়ে দিনে গড়ে ২৫ হাজার যানবাহন চলে। পদ্মা সেতু দিয়ে চলে গড়ে ২০ হাজার। উৎসবের সময় যমুনা সেতুতে যানজট তৈরি হয়। দ্বিতীয় যমুনা সেতুর জন্য চার-পাঁচটি পথ বিবেচনায় আছে। এর মধ্যে আলোচিত দুটি হলো দেওয়ানগঞ্জ-বালাসী ঘাট এবং মাদারগঞ্জ-সারিয়াকান্দি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ নভেম্বর সচিবালয়ে এসব প্রকল্পের পর্যালোচনা বৈঠক করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৈঠক শেষে জানান, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতুর কাজ সমন্বয় করে এগোবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal