বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

হামে একজন এবং হামের উপসর্গে ছয় জনসহ সাত জনের মৃত্যু হয়েছে। উপসর্গে মৃতদের একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজনের মৃত্যুর কারণ হাম বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ছয় জন মারা গেছেন সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে।
উপসর্গে মৃত্যুর হিসাবে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুই জন করে মারা গেছেন। বরিশাল ও ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে একজন করে। হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
অধিদপ্তর জানায়, এ সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। হামের উপসর্গ দেখা দিয়েছে ১,২৩২ জনের।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০৫। উপসর্গ নিয়ে মারা গেছেন ১,১৩৫ জন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন