বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

ডেঙ্গুর সংক্রমণ না কমায় বরগুনায় একদিনে আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন। জানুয়ারি থেকে রোগী ২ হাজার ৫০১ জন।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় শুক্রবার, ৩০ অক্টোবর সর্বশেষ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ২ হাজার ৫০১ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪১ জন।
বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। জেলার অন্যান্য হাসপাতালেও নিয়মিত রোগী ভর্তি হচ্ছেন। এ বছর জেলায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন