বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে,গত ২৪ ঘন্টায় (গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। আর সেই ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৫ জন।
গত ২৪ ঘন্টায় যারা মারা গেলেন তাদের মধ্যে সাত জনই ঢাকা বিভাগের,অন্যজন খুলনা বিভাগের। হিসেব থেকে দেখা গেছে ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেকের বেশি ঢাকা বিভাগে হয়েছে।
অধিদপ্তরের হিসেব অনুয়ায়ী চলতি বছর ১লা জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৪৭৪ জন।
ঢাকায় ডেঙ্গু আক্রান্ত্র এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছর এ ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩৫ জন, মৃত্যু ২৩১ জনের।
এরপর চট্টগ্রাম বিভাগে ২২ হাজার ৫১০ জন, মৃত্যু ৪৭ জন।
খুলনায় ভর্তি ২২ হাজার ৮৪৮ জন, মৃত্যু ৮৫ জনের।
বরিশালে ১৮ হাজার ৯৬৭ জন রোগী ভর্তি হয়েছেন, ৩২ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৯ জন আক্রান্ত, মৃত্যু ২৯।
ময়মনসিংহে ৭ হাজার ৯৭৭ জন, মৃত্যু ৩৮ জন।
রংপুরে ৫ হাজার ৩৭৯ জন,মৃত্যু ৮ জন।
সিলেটে এক হাজার ৩ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু ৪জন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন