Advertise top
বিদেশ

আইজেনকটের সামনে জোট গড়ার চ্যালেঞ্জ

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম    

আইজেনকটের সামনে জোট গড়ার চ্যালেঞ্জ
তেল আবিবে ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। সংগৃহীত

দখলদার ইসরাইলে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোয় সরকার গঠনের আমন্ত্রণ পেয়েছেন গাদি আইজেনকট। জোট গড়তে তার হাতে ২৮ দিন।

 

প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণের পর জাতীয় জরুরি সরকার গঠনের চেষ্টা শুরু করেছেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়তে পারে। জোট গড়ার পর নতুন নেসেটে আস্থা ভোটে জিততে হবে। ১২০ আসনের নেসেটে সরকার গড়তে লাগে ৬১ জনের সমর্থন। নেসেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মঙ্গলবার, ১০ নভেম্বর সদস্যদের শপথের মধ্য দিয়ে।

 

আইজেনকটের চার দলের জোটের আসন ৪৮টি। আরব নেতৃত্বাধীন দুই দলের ১৯ আসন আছে। তারা আইজেনকটকে সমর্থনের কথা জানিয়েছে। তবে জোটের শরিক ইসরাইল বেইতেনু-প্রধান অ্যাভিগদার লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকারের সম্ভাবনা নাকচ করেছেন।

 

অন্যদিকে নেতানিয়াহুর জোটে ভাঙন ধরেছে। ইউনাইটেড তোরাহ জুডাইজম তাকে সমর্থন দিতে অস্বীকার করেছে। দলটির আসন সাতটি। এতে নেতানিয়াহুর জোটের হাতে এখন ৪৬ আসন।

 

আইজেনকট সংখ্যালঘু সরকার গড়তে পারেন। অতি রক্ষণশীল ইহুদিদের অন্তত একটি দলের সমর্থনও চাইতে পারেন। তবে সে জন্য শরিকদের কিছু দাবি মানতে হবে।

 

তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজন সদস্যকে ২৮ দিন সময় দেবেন। সে-ও ব্যর্থ হলে তৃতীয় প্রার্থী পাবেন ১৪ দিন। এরপরও অচলাবস্থা থাকলে নেসেট ভেঙে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকবেন নেতানিয়াহু।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal