বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করেছে কর্তৃপক্ষ। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছে।
ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
জিউসেপ্পে বলেন, এর পেছনে কারা থাকতে পারে, তা এখনই বলা কঠিন। তাদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইমেইলগুলোর বক্তব্য দেখে মনে হয়েছে, এসব হুমকির বাস্তব কোনো ঝুঁকি নেই।
একই কথা বলেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্কুলগুলোতে বিপদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। সরকারের মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।
সম্প্রতি ইউরোপজুড়ে হাইব্রিড যুদ্ধের উদ্বেগ বাড়ছে। এর আগে সুপারমার্কেট, ব্ল্যাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারকেন্দ্র লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন