বরিশাল নিউজ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

বরিশালের উজিরপুরে সামনের চাকা ফেটে তাসবীহ পরিবহনের একটি বাস খাদে উল্টে গেছে। এতে অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও আটিপাড়ার মাঝামাঝি রবিবার, ১১ অক্টোবর বেলা দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, বরিশাল থেকে ঢাকাগামী বাসটির (ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৭২) সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে উল্টে পড়ে।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক গুরুতর ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন