Advertise top
পিরোজপুর

নবাগত ডিসিকে শুভেচ্ছা পিরোজপুরের আইনজীবীদের

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম    

নবাগত ডিসিকে শুভেচ্ছা পিরোজপুরের আইনজীবীদের
পিরোজপুরের নতুন ডিসি ও জেলা আইনজীবী সমিতির নেতাদের মতবিনিময় সভা। বরিশাল নিউজ

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। এ সময় মতবিনিময়ও হয়।

 

জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে বুধবার, ৭ অক্টোবর সকাল ১০টায় এ সভা হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মামলাজট কমানোর প্রসঙ্গও ওঠে।

 

প্রশাসন ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার কথা বলেন উপস্থিত ব্যক্তিরা।

 

জেলা প্রশাসক রব্বানী বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী।” জেলার উন্নয়ন ও সুশাসনের জন্য আইনজীবী সমিতির সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

 

আইনজীবী সমিতির নেতারা জেলার উন্নয়নে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেন।

 

সভায় উপস্থিত ছিলেন জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাড. আবুল কালাম আকন, সরকারি কৌঁসুলি অ্যাড. সৈয়দ সাব্বির আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. এমডি আউয়াল, যুগ্ম সম্পাদক অ্যাড. আকরাম আলী মোল্লা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. মনিরুল ইসলাম খান, আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. সৈয়দ আশিক আহম্মেদ ও অ্যাড. রেজাউল ইসলাম শামীমসহ অন্যরা।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal