Advertise top
পিরোজপুর

ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম    

ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে
ভান্ডারিয়া উপজেলা শহরে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে মাইকিং চলছে। বরিশাল নিউজ ডটকম

পিরোজপুরের ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে মাইকিং প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি শিক্ষার্থীদের পড়ায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইল ফোনে আসক্তি বেড়েছে। এসব কমিয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়াই প্রচারণার লক্ষ্য। প্রতি সপ্তাহে একদিন উপজেলা শহর ও সাতটি ইউনিয়নে মাইকিং হবে। এর শুরু হয়েছে মঙ্গলবার, ৩ নভেম্বর।

 

প্রচারণায় জেলা প্রশাসনের নির্দেশনা জানানো হচ্ছে। মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে থাকতে পারবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার বন্ধ থাকবে। স্কুল চলার সময় শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দিতে নিষেধ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রিও নিষিদ্ধ।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান বলেন, অভিভাবক সমাবেশ ডাকলেও সব অভিভাবককে পাওয়া যায় না। তাই শিক্ষার্থী ও অভিভাবক দুই পক্ষকে সচেতন করতে মাইকিংয়ের পথ বেছে নেওয়া হয়েছে। তার ভাষ্য, এখন এসএসসি, এইচএসসি ও দাখিলসহ সব পরীক্ষা নকলমুক্ত পরিবেশে হয়। তাই পাস করতে হলে পড়াশোনার বিকল্প নেই।

 

ইউএনও জানান, মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে প্রশাসনিক অভিযানও থাকবে। তিনি আশা করছেন, এতে অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন হবেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal