Advertise top
ভোলা

ভোলায় কাভার্ড ভ্যানে ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম    

ভোলায় কাভার্ড ভ্যানে ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ
ভোলার ইলিশা বাজার সংলগ্ন সড়কে কাভার্ড ভ্যান থেকে জব্দ করা সয়াবিন তেলের ব্যারেল। বরিশাল নিউজ ডটকম

ভোলায় একটি কাভার্ড ভ্যান থেকে ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানের চালককে আটক করা হয়েছে।

 

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ভোলা সদর উপজেলার ইলিশা বাজার সংলগ্ন ভোলা-লক্ষ্মীপুর সড়কে মঙ্গলবার, ৬ অক্টোবর দুপুরে অভিযান চালায়।

 

 এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৬১ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়। ভ্যানের চালক মো. ওমর ফারুককে পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

 

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ বরিশাল নিউজ ডটকমকে জানান, জব্দ করা ব্যারেলগুলোতে আনুমানিক ১২ হাজার ২০০ লিটার তেল রয়েছে। 

 

তাঁর ভাষ্য, দৌলতখান উপজেলা থেকে চোরাই তেল বোঝাই করে ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে তেলগুলো অবৈধ পথে আনা হয়েছে বলে মনে করছে পুলিশ। ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal