বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

পিরোজপুরের কাউখালীতে ঘর থেকে জেসমিন বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত চলছে।
কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকার একটি ঘর থেকে জেসমিন বেগমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ রবিবার, ৪ অক্টোবর সকালে মরদেহটি উদ্ধার করে। জেসমিন বেগম সাবেক পুলিশ সদস্য কেরামত আলীর স্ত্রী। পুলিশ জানায়, চাকরি থেকে অবসরের পর কেরামত আলী মারা যান।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মরদেহ ঘরের খাটের ওপর ছিল। ঘরের মালামালও ছিল এলোমেলো। স্থানীয়রা জানান, এক কিশোর সকালে সুপারি পাড়তে ওই বাড়িতে যায়। ডাকাডাকি করে সাড়া না পেয়ে সে ঘরের পেছনে গিয়ে মরদেহ দেখতে পায়। পরে সে বিষয়টি অন্যদের জানায়।
খবর পেয়ে পুলিশ সুপার, সিআইডি এবং থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন