Advertise top
বাংলাদেশ

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর সস্ত্রীক ছবি প্রকাশ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম    

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর সস্ত্রীক ছবি প্রকাশ
নিউইয়র্কে নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার, ৩ অক্টোবর ট্রাম্পের নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। নিউইয়র্কে ২২ সেপ্টেম্বর ওই আয়োজন হয়। ছবিতে ট্রাম্পের পাশে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

বরিশাল নিউজ ডটকম এই প্রতিবেদন লেখার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুকে পেজে এ সংক্রান্ত ছবি যাচাই করেছে।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আসা বিশ্বনেতা ও তাদের সঙ্গীদের সম্মানে এই নৈশভোজ হয়। আয়োজক ছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

 

তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। সাধারণ বিতর্কে স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তার প্রথম ভাষণ। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

 

ভাষণে তিনি দেশ পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ ভিত্তিক ‘থ্রি–আর’ কৌশলের কথা জানান। বিশ্বের সংঘাত সংলাপ ও কূটনীতির মাধ্যমে মেটানোর ওপর জোর দেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাকেই সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal