Advertise top
আদালত-অপরাধ

ভোলায় ড্রেজার-বাল্কহেড জব্দ, ৭ জনের কারাদণ্ড

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম    

ভোলায় ড্রেজার-বাল্কহেড জব্দ, ৭ জনের কারাদণ্ড
ভোলায় শ্রমিকসহ ড্রেজার-বাল্কহেড জব্দ। ছবি- বরিশাল নিউজ

ভোলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৮জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এদের মধ্যে ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ছেড়ে দেওয়া হয়।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার, ২ অক্টোবর গণমাধ্যমকে জানান, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রে মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেড মালিকদের মোট ২ লাখ টাকা জরিমানা করেন এবং ৭জন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাগুম কারাদণ্ড দেন। আটক ইয়ামিন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal