Advertise top
বাংলাদেশ

আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম    

আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
ফেনীর পরশুরামে জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার। ফেনীর পরশুরামে জনসভায় তিনি এ কথা বলেন।

 

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) বৃহস্পতিবার, ১ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় জনসভায় বক্তব্য দেন তিনি। বাসসের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

 

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে আইনের শাসন ভেঙে পড়েছিল। সরকার ধীরে ধীরে তা প্রতিষ্ঠা করতে চায়। জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে দায়িত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

প্রধানমন্ত্রীর ভাষ্য, কিছু গোষ্ঠী সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এতে উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হলে ক্ষতি হবে জনগণের।

 

পাঁচ বছরের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৫০ থেকে ১৫০-তে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বাড়তি শয্যায় ডায়ালাইসিস এবং মা ও শিশুর চিকিৎসাসেবা থাকবে বলে জানান তিনি। পরশুরামের হাসপাতালকেও ১৫০ শয্যায় উন্নীত করা হবে।

 

কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ইতোমধ্যে মওকুফ হয়েছে। প্রধানমন্ত্রীর হিসাবে, এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন। সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা।

 

প্রধানমন্ত্রী জানান, প্রকল্পে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছাবে। ফসল উৎপাদন প্রায় ১ লাখ মেট্রিক টন বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

 

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

 

সূত্র: বাসস


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal