Advertise top
আদালত-অপরাধ

বরিশাল বার নির্বাচন; একদিকে ভোট, অন্যদিকে নির্বাচন বন্ধের শুনানী

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম    

বরিশাল বার নির্বাচন; একদিকে ভোট, অন্যদিকে নির্বাচন বন্ধের শুনানী
বরিশাল আইনজবিী সমিতি নির্বাচনে বিএনপির সমর্থিত প্যানেলের বুথ। ছবি: বরিশাল নিউজ

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলাম সমর্থিত দুটি প্যানেল অংশ নিয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এমনকি স্বতন্ত্র পদে অংশগ্রহনে ইচ্ছুক কোন আইনজীবীর কাছে মনোনয়নপত্র বিক্রি করা হয়নি। এই ক্ষোভে আইনজীবীদের বড় একটি অংশ আজকের নির্বাচনে ভোট দিবেন না বলে জানিয়েছেন। নির্বাচন কমিশনের তালিকায় ভোটার রয়েছেন ৯৭৩ জন।

 

সকাল থেকে আইনজীবী সমিতির সামনে দুই টেবিল ঘিরে ছিল আইনজীবীদের আনাগোনা, উচ্ছাস। বিএনপি সমর্থিত টেবিলে মধ্যমনি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।  

বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বড় অংশ বরিশাল বার-এর প্রতিনিধিত্ব করে আসছিলেন। ২৪ আগস্ট সরকার পতনের পর  বরিশাল আইনজীবী সমিতি থেকে তাদের সরিয়ে ক্ষমতা নেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। বরিশাল বারের ইতিহাসে নির্বাচন ছাড়া এমন ক্ষমতার পালাবদল এর আগে কখনো দেখেননি বলে জানান সাধারণ আইনজীবীরা। এর ঘটনার কোন প্রতিবাদ না হওয়ায় সেই সময়ের সভাপতি ও সম্পাদকের উপর ক্ষুব্ধ ছিলেন দলীয় আইনজীবীরা।


     আইনজীবী মোঃ দেলোয়ার হোসেন দিলু


 আর এবারের নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি না করার ঘটনায় নির্বাচন বাতিল চেয়ে সিভিল আদালতে ১৬ মার্চ মামলা হয়, মামলা নাম্বার ৮/২৬। মামলার বাদী আইনজীবী মোঃ দেলোয়ার হোসেন দিলু। তিনি এবার সভাপতি পদে লড়তে চেয়েছিলেন। মোঃ দেলোয়ার হোসেন দিলু বরিশাল নিউজকে বলেন, তার করা মামলাটির শুনানী রয়েছে আজ অর্থাৎ নির্বাচনের দিনেই।  

 

সবাই যখন ভোট নিয়ে ব্যস্ত, আইনজীবী দিলু তখনও আশাবাদী তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মনিরুল ইসলাম তার আর্জির পক্ষে রায় দিবেন। সন্ধ্যায় জানা গেল  বিচারক নির্বাচনে নিষেধাজ্ঞার শুনানী পিছিয়ে  ৭ এপ্রিল নির্ধারন করেছেন।

 

আইনজীবী দিলু বিচারকের এই নির্দেশের বিরুদ্ধে  উচ্চ আদালতে  যাওয়ার কথা ভাবছেন বলে এই প্রতিনিধিকে  জানান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal