Advertise top
আদালত-অপরাধ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম    

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গ্রেপ্তার। ছবি সংগৃহীত

ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) এর অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল  শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তার বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, জঙ্গি নাটক সাজানোর অভিযোগ, দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে শতকোটি টাকা আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ‘আয়নাঘর’ সংশ্লিষ্ট কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

 

তবে গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য, মামলা ও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal