Advertise top
বাংলাদেশ

শহিদ দিবসে গৌরনদীতে শ্রদ্ধা জানাবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম    

শহিদ দিবসে গৌরনদীতে শ্রদ্ধা জানাবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চার দিনের সরকারি সফরে আজ রাতে বরিশাল আসছেন। তিনি আজ শুক্রবার রাতে ১০ টার দিকে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছুবেন।  রাত ১২ টা এক মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করবেন। পরে রাত সাড়ে ১২ টায় বরিশাল এসে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত পত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেস ক্লাব থেকে গৌরনদীর উদ্দেশে সড়ক পথে যাত্রা শুরু করবেন।

 

শনিবার, ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। একই দিন দুপুর দুইটায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বিকেল চারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

রবিবার, ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় গৌরনদী অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সোমবার, ২৩ ফেব্রুয়ারি তিনি সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকায় ফিরবেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal