বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নেই এবং ওনার (সিইসি) শপথ পাঠ করানোরও এখতিয়ার নেই। সে বিবেচনায় উনি শপথ পড়ানোর জন্য অ্যাপ্রোচ করেননি, আমরাও শপথগ্রহণ করিনি।’
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন সালাহউদ্দিন আহমেদ।
এর আগে সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে সালাহউদ্দিন আহমদ জানান, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন