Advertise top
বাংলাদেশ

সীমান্তে ড্রোন-সিসিটিভি নিয়ে বিজিবির নজরদারি জোরদার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম       

সীমান্তে ড্রোন-সিসিটিভি নিয়ে বিজিবির নজরদারি জোরদার
সীমান্তে বিজিবির নজরদারি জোরদার। ছবি বাসস এর সৌজন্যে

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ব্যাটালিয়ন থেকে এসব তথ্য জানিয়ে আজ  শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

 

সীমান্ত এলাকায় দিন রাত টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

 

একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষকে সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং প্রচারণা।

 

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে।

 

বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম এলাকাগুলোতে টহল কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হচ্ছে এটিভি।

 

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal