Advertise top
বাংলাদেশ

চরফ্যাশন-ভান্ডারিয়াসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম    

চরফ্যাশন-ভান্ডারিয়াসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
একনেক সভা । পিএমও

পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা অবকাঠামো সম্প্রসারণে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন করেছে একনেক।

 

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার, ২৫ নভেম্বর চলতি অর্থবছরের অষ্টম সভায় প্রকল্পগুলো অনুমোদন পায়। পাঁচটি প্রকল্প নতুন, চারটি সংশোধিত। একটির মেয়াদ বাড়ানো হয়েছে।

 

মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ এবং সংস্থাগুলোর নিজস্ব তহবিল ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

 

ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকার প্রকল্প রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ আধুনিকায়নে ব্যয় হবে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা।

 

স্বাস্থ্য খাতে আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পও একই সংশোধনী পেয়েছে। জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণও অনুমোদিত হয়েছে।

 

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পাওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি প্রকল্পের কথাও সভায় জানানো হয়। এর একটি পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।

 

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal