Advertise top
প্রযুক্তি

প্রযুক্তি জায়ান্টে নিরাপত্তা অবহেলার অভিযোগ হুইসেল ব্লোয়ারের

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম    

প্রযুক্তি জায়ান্টে নিরাপত্তা অবহেলার অভিযোগ হুইসেল ব্লোয়ারের
সাংহাইয়ে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন। সংগৃহীত

মুনাফা ও প্রতিযোগিতার চাপে এআই পণ্যের নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে বলে দাবি করেছেন এক শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা।

 

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর প্রকাশিত মতামত লেখায় এ দাবি করা হয়। লেখক বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ এআই নির্বাহী। নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি।

 

লেখকের ভাষ্য, প্রতিযোগিতা এখন শুধু কোম্পানিতে কোম্পানিতে নয়, একই প্রতিষ্ঠানের বিভিন্ন দলের মধ্যেও চলছে। এতে দলগুলো একে অপরের প্রতি সন্দিহান হয়ে উঠছে। তথ্য ভাগাভাগিতেও অনীহা বাড়ছে।

 

তার দাবি, গোপনীয়তা, তথ্য সুরক্ষা ও নিরাপত্তা যাচাইকে এখন গতি কমানোর বাধা হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা দলের সদস্য কমানো হচ্ছে। তাদের উদ্বেগে পণ্যে বড় পরিবর্তনও আসছে না বলে তিনি উল্লেখ করেন।

 

লেখক মনে করেন, শেয়ারের দাম বাড়াতে ‘পরবর্তী বড় সাফল্য’ই এখন মুখ্য। তার মতে, সমস্যা প্রযুক্তিতে নয়, কোম্পানি চালানো মানুষদের মধ্যে। লেখাটির দাবিগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal