Advertise top
নির্বাচন

ইউপি নির্বাচন: ২১ জানুয়ারি শুরু , ৫ ধাপে শেষ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম    

ইউপি নির্বাচন: ২১ জানুয়ারি শুরু , ৫ ধাপে শেষ
সাংবাদিকদের ব্রিফ করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো.সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ  বলেছেন, ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত নির্বাচন ২৭ মে এর মধ্যে শেষ করা হবে বলেন তিনি।

 

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার , ১২ অক্টোবর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ  ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

 

তিনি জানান,  চার হাজার তিনশর মতো ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal