Advertise top
বাংলাদেশ

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম    

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
নির্বাচিত এলিজা জামান। সংগৃহীত

ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন কমিশন (ইসি) সোমবার, ২ নভেম্বর বিজ্ঞপ্তিতে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে সেটি বৈধ বলে গণ্য হয়।

 

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। ইসি ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

 

এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কও।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal