Advertise top
রাজনীতি

আ. লীগ চিরতরে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন: প্রতিমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম    

আ. লীগ চিরতরে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন: প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী মীর শাহে আলম । ফাইল ছবি

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

রংপুরে জুলাই আন্দোলনের সময়ে নিহত আবু সাঈদের নামে দুটি স্টেডিয়াম উদ্বোধনের পর এসব কথা বলেন প্রতিমন্ত্রী। রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম দুটি নতুন নামে উদ্বোধন হয় শনিবার, ২১ নভেম্বর দুপুরে।

 

সাংবাদিকদের প্রতিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে “সন্ত্রাসী রাজনৈতিক দল” বলেন। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা সঠিক ছিল। তিনি আরও বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাবে।

 

সারা দেশে অগ্নিসন্ত্রাস চলছে না বলেও প্রতিমন্ত্রী দাবি করেন। তার মতে, ঘটনা নির্দিষ্ট একটি জেলায় সীমাবদ্ধ। ছড়িয়ে পড়া ভিডিওগুলোকে তিনি পুরোনো ও এআইয়ে তৈরি বলেন। আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বল প্রয়োগ করা হবে।

 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আইন সংশোধন করা হয়েছে। এই নির্বাচন দলীয়ভাবে হবে না। ধানের শীষের মতো জাতীয় প্রতীক থাকবে না। প্রার্থীরা ব্যক্তি হিসেবে লড়বেন।

 

বিএনপির নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা বিএনপি রেজুলেশন করে প্রার্থীকে সমর্থন দিতে পারবে। কেউ তা না মানলে উপজেলা ও জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে জানাবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal