বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

এইচএসসির পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। উপাচার্যদের সঙ্গে আলোচনার পর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হবে। তবে ১ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হবে।
চেয়ারম্যান জানান, নভেম্বর মাসের মধ্যে এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে। সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। ফলে সব ফল ওই সময়ের মধ্যেই পাওয়া যাবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি। এখন পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন চলছে।
যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তাদের এই সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে। পরীক্ষার সময় যাতে সাংঘর্ষিক না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বয়ের আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন