Advertise top
রাজনীতি

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন দিল্লি থেকে ঢাকায়

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম       

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন দিল্লি থেকে ঢাকায়
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের লন্ডন-দিল্লি হয়ে ঢাকায়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন।

 

বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

 

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আবেদন লন্ডন থেকে ম্যাটিক্স চেম্বারস নামক একটি ল’ ফার্ম ইমেইলের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছে ।

 

প্রথম আলো লিখেছে, ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

জাগো নিউজ জানিয়েছে, সোমবার, ৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। চিঠির শুরুতে তিনি লেখেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে এই চিঠি লিখছি।’

 

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি ও বাধ্যবাধকতার আলোকে এ আবেদন করা হয়েছে। আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে জানালে আইনজীবী প্রতিষ্ঠানটি কৃতজ্ঞ থাকবে।


 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal